হাওড়ায় জেলা পরিষদের আর্থিক সহায়তায় উন্নয়নের কর্মযজ্ঞ - The News Lion

হাওড়ায় জেলা পরিষদের আর্থিক সহায়তায় উন্নয়নের কর্মযজ্ঞ

 


দি  নিউজ লায়ন: জিলা পরিষদের আর্থিক সহায়তায় উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হলো হাওড়ায়। এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করলেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ রায় ও পুলক রায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হাওড়া জিলা পরিষদের আর্থিক সহায়তায় জেলার ১৪টি ব্লকে সোমবার শববাহী যান ও বর্জ্য নিষ্কাশন যান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল হাওড়ার শরৎ সদনে। শরৎ সদনের ২ নম্বর হলে ওই অনুষ্ঠান হয়। 


এদিন বিভিন্ন পঞ্চায়েত সমিতিতে শববাহী ও বর্জ্য নিষ্কাশন যান প্রদান করা হয়। এদিন হাওড়ার বাগনান-১ ও ২, আমতা-১, শ্যামপুর-১ ও ২, উদয়নারায়ণপুর, পাঁচলা ও জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির হাতে ওই যান প্রদান করা হয়। অনুষ্ঠানে রাজ্যের জনসাস্থ্য ও কারিগরী দপ্তরের মন্ত্রী পুলক রায় ও রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী অরূপ রায় উপস্থিত ছিলেন। এছাড়াও হাওড়া জিলা পরিষদের সভাধিপতি কাবেরি দাস, সহকারি সভাধিপতি অজয় ভট্টাচার্য, বিধায়ক সীতানাথ ঘোষ, প্রিয়া পাল, ডাঃ নির্মল মাজি সহ জিলা পরিষদের সকল কর্মাধ্যক্ষ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 


এদিন অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পুলক রায় বলেন, রাজ্যের মধ্যে হাওড়া জিলা পরিষদই প্রথম যেখানে জিলা পরিষদের উদ্যোগে ১৪টি ব্লকেই শববাহী যান, কোভিড অ্যাম্বুলেন্স, বর্জ্য নিষ্কাশন যান দেওয়া হচ্ছে। আজকের এই অনুষ্ঠান কোভিড পরিস্থিতিতে ছোট পরিসরে করা হলেও মানসিকভাবে বৃহৎ। এই অনুষ্ঠানে এসে আজ ইতিহাসের সাক্ষী হয়ে থাকলাম। আরেক মন্ত্রী অরূপ রায় বলেন, সারা জেলার বিভিন্ন ব্লকে নিজেদের ফান্ড থেকে বিশাল কর্মযজ্ঞ এনারা শুরু করেছেন। হাওড়া জিলা পরিষদের উদ্যোগে আধুনিক শববাহী যান, বর্জ্য নিষ্কাশন যান, কোভিড অ্যাম্বুলেন্স, বিদ্যালয়ে পানীয় জলের মেশিন, বাজারে কমিউনিটি টয়লেট প্রভৃতি নানা বিভিন্ন কাজ হয়েছে। যা কম ছিল তা এরা বিভিন্ন ব্লকে পূরণ করে দিয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.